ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় বিকাশ কর্মী রিজন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:৩৫

নেত্রকোণায় বিকাশ কর্মী রিজন তালুকদারের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে 'নেত্রকোণার বিকাশসহ সবকয়টি মোবাইল টেলিকমের কর্মী ও নেত্রকোণার সচেতন নাগরিকবৃন্দ'-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, গ্রামীণফোনের ব্যবস্থাপক সৈয়দ আবু সাহাদ এবং বাংলালিংকের ব্যবস্থাপক সোহাগ সাহাসহ অন্যান্যরা।

নিহত রিজন তালুকদার জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত রোববার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের কাছে মগড়া নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা রিজন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি এবং মোবাইল টেলিকম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান