না ফেরার দেশে মুক্তিযোদ্ধা শহীদুল হক
সবাইকে কাঁদিয়ে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরী সৈয়দ। (ইন্না----রাজেউন)। শনিবার (১৬ আগস্ট) ভোররাতে (রাত ৩ টা) চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তার ঘনিষ্ট আত্মীয় মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির (জামুকা নিবন্ধন নং-১৬৩/২০১৩) আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাদে আসর নগরের চাক্তাই এলাকার নিজ বাসভবনের পাশে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি । এক শোক বার্তায় সংগঠনের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আহসান উদ্দিন খাঁন এবং সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মো. জহিরুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক জাতির এক সুর্য সন্তান। স্বাধীনতা যুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে তিনি দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। জাতি একজন বীরকে হারিয়েছে আজ। আমরা মরহুমের মাগফেরাত কামনা করছি। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়াও তাঁর মৃত্যুতো শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।
উল্লেখ্য শহিদুল ইসলাম চট্টগ্রাম অঞ্চলের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও, তিনি বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন আলোচনা ও অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছেন।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার