রাণীনগরে ট্রেনে কাটা পরে বৃদ্ধ নিহত
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পরে বাবু প্রামানিক (৬০) নামে একবৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল অনুমান পৌনে ৯টায় রেলওয়ে স্টেশনের উত্তর পার্শ্বে এঘটনা ঘটে। এঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত বাবু প্রামানিক নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত সমশের আলীর ছেলে। তিনি পেশায় একজন চা-বিক্রেতা ছিলেন।মামলার তদন্ত কর্মকর্তা সান্তাহার রেলওয়ে থানাপুলিশের এসআই মাহফুজ নিহত বাবু প্রামানিকের পরিবারের বরাদ দিয়ে জানান,শনিবার সকালে বাবু প্রামানিক রাণীনগর বাজারে কাজের কথা বলে বের হয়ে আসে। এর পর রাণীনগর রেলওয়ে স্টেশনের উত্তর পার্শ্বে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে লাইনের উপর দিয়ে পার হচ্ছিলেন। এসময় চিলাহাটীগামী তিতুমির ট্রেন স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরো জানান,লাইন পার হবার সময় স্থানীয় লোকজন অনেক ডাকা-ডাকি করেও শুনতে না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পরেন। এঘটায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে