সুন্দরগঞ্জে হত্যার অভিযোগে বাবা-মেয়ে গ্রেফতার
গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বাসরোধ করে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার চরখোর্দ্দা গ্রামের নৃপেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায়ের সাথে একই জেলার সাদুল্লাপুর উপজেলার দশলিয়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায় ভুটুর মেয়ে স্মৃতি রানীর বছরখানেক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক ঝগড়া চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার সকাল ৭টার দিকে স্মৃতি রানী তার শাশুড়িকে জানায় সুজন কথা বলছে না। এরপর পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখতে পায় সুজন মারা গেছে। এ সময় পরিবারের লোকজন স্মৃতি রানীকে আটক করে থানায় খবর দেন। জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী পরে রাতে পুলিশ স্মৃতির বাবা কৃষ্ণ চন্দ্র রায় ভুটুকে গ্রেফতার করে। পরে ময়নাতদন্তের জন্য সুজনের লাশ গাইবান্ধা মর্গে প্রেরণ করে পুলিশ। গ্রেফতার কন্যা ও পিতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় সুজনের বাবা নৃপেন চন্দ্র বাদী হয়ে শনিবার ৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল