অনুমোদন না নিলে আশিয়ান সিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা, প্লট বিক্রি ও বিজ্ঞাপন বন্ধের নির্দেশ
রাজউক সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ‘আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড’-এর অধীনে পরিচালিত আশিয়ান সিটি প্রকল্পের সব ধরনের বিজ্ঞাপন, প্লট বিক্রি ও প্রচার কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রকল্পের সীমানা নির্ধারণ ও অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র রাজউকের কাছে জমা দিতে বলা হয়েছে।
রাজউকের পাঠানো নোটিশে বলা হয়েছে, ঢাকা জেলার দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি প্রকল্পের কোনো অনুমোদন নেই। সুপ্রিম কোর্ট ৩৩ একর আবাসিক এলাকা উন্নয়নের অনুমতি দিলেও বর্তমানে প্রকল্পের নামে সাইনবোর্ড, বিলবোর্ড এবং অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে প্লট বিক্রির অবৈধ কার্যক্রম চলছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ২০০৪ সালের ভূমি উন্নয়ন বিধিমালা অনুযায়ী কোনো প্রকল্পে কাজ শুরু বা প্লট বিক্রির আগে রাজউকের পূর্ণাঙ্গ অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া কোনো প্লট বিক্রি বা বিজ্ঞাপন প্রচার করলে ২০১০ সালের রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১০ লাখ টাকা জরিমানা অথবা ৩ বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।
রাজউক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদনহীন কার্যক্রম বন্ধ না করলে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে, প্রকল্পের সব ধরনের বিজ্ঞাপন ও বিক্রয় কার্যক্রম বন্ধ করে দেওয়া, জরিমানা আদায় এবং অন্যান্য আইনি দণ্ড প্রয়োগ। রাজউকের এই নোটিশটি আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আশিয়ান সিটির আবাসন প্রকল্পের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। তাদের বিরুদ্ধে জালিয়াতি করে জমি কেনা-বেচার অভিযোগও ছিল। গত ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা নতুন করে জমি দখল এবং জালিয়াতির মাধ্যমে কাজ শুরু করেছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রাজউক তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি