হাটিকুমরুল–বনপাড়া মহাসড়ক ৪ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে নাটোরের বনপাড়া পর্যন্ত মহাসড়কটি ৪ লেনে উন্নীত করা এবং বড়াইগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এতে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, পেশাজীবী এবং ঢাকায় অবস্থানরত বড়াইগ্রামবাসী উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা-এর সভাপতি ডাঃ মো. শামস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন। বক্তারা বলেন, “হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই রুটে চলাচল করলেও সরু রাস্তার কারণে দুর্ঘটনা, যানজট এবং জনদুর্ভোগ বেড়েই চলেছে।”
বক্তারা আরও বলেন, এই মহাসড়কটি ৪ লেনে উন্নীত হলে শুধু বড়াইগ্রাম নয়, পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, শিল্প, কৃষি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। তারা সরকারের কাছে দ্রুত এই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা-এর সভাপতি ডাঃ মো. শামস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এস. এম. মাহবুব আলম ও মোঃ রাশিদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি মোঃ বাবর আলী, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু কাফি জন্নন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলিপ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আলাউদ্দিন মৃধা, মন্টু ডানিয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর-৪ এর সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল হাকিম এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি।
সমিতির অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ এবং বড়াইগ্রাম-গুরুদাসপুরের ঢাকায় বসবাসকারীগণও উপস্থিত হয়ে দাবির পক্ষে গুরুত্ব আরোপ করেন। মানববন্ধন থেকে দ্রুত উন্নয়ন প্রকল্প ঘোষণা করে টেন্ডার প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয় এবং এই দাবি আদায়ে পরবর্তীতে আরও মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন