হরিণাকুণ্ডুতে কথিত সাংবাদিকের চাঁদাবাজির ফোনালাপ ফাঁস
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক ইউপি সদস্যের কাছে কথিত এক সাংবাদিকের চাঁদা চাওয়ার ফোনালাপ ফাঁস হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে সাংবাদিকদের কাছে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই ইউপি সদস্য। চাঁদা দাবি করা ওই কথিত সাংবাদিকের নাম জাফিরুল ইসলাম। তিনি আনন্দ টিভি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার পরিচয় দিয়ে থাকেন।
ভুক্তভোগী উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আনিচুর রহমান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একের পর এক ওই সাংবাদিক জাফিরুল ইসলাম আমার ০১৭২৯৭২০৪৪৩ এবং ০১৭১৪৮৩৬০০১ নাম্বার থেকে একটি মিথ্যা চুরির গল্প বলে আমার নামে ছবিসহ সংবাদ ছাপাবে বলে জানায়। ওই সংবাদ বন্ধ করতে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। রাত ১টার দিকে ফের সে আমার কাছে টাকা দাবি করে। না হলে আমার নামে সংবাদ প্রকাশের ভয় দেখায়।
এদিকে শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কথিত সাংবাদিকের চাঁদা চাওয়ার কথপোকথনটি ভাইরাল হয়। এ নিয়ে সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর আগেও এই কথিত সাংবাদিকের বিরুদ্ধে ক্লিনিকসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাবির অনেক অভিযোগ ওঠে।
এ বিষয়ে ইউপি সদস্য আনিচুর রহমান বলেন, ফেসবুকে আমার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার সম্মানহানি করা হয়েছে। আর আমার নামে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে আমার কাছে চাঁদা দাবি করা হয়েছে। জাতির বিবেক সাংবাদিকদের কাছ থেকে এটা কাম্য নয়। আমি এই কথিত সাংবাদিকের নামে মামলার প্রস্তুতি নিচ্ছি।
চাঁদাবাচির বিষয়ে জানতে চাইলে কথিত সাংবাদিক জাফিরুল ইসলাম বলেন, এটি মিথ্যা, আমার ফোন হারিয়ে গেছে।
হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, একজন জনপ্রতিনিধির নামে মিথ্যা তথ্য তুলে চাঁদা দাবির ঘটনা দুঃখজনক। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান