ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু থানায় অভিযোগ
রাজধানীর মিটফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় পারুল (৩৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চলতি মাসের ৩ তারিখে মৃত ব্যক্তির মেয়ে হিমু বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৩,ধারা-৩০৪/ক।
মামলার বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
গত ২০ জুলাই মাজার হাড়ের সমস্যার কারণে কেন্দুয়া বেলাবো নরসিংদী থেকে পারুল নামের ওই রোগী মিটফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। কিন্তু যে কোন কারনে রোগী পরবর্তীতে হাসপাতাল থেকে বাড়িতে গিয়ে কয়েকদিন থাকার পরে ২ জুলাই সকালে ম্যাক্সএইড হাসপাতলে আসে এবং ওই দিনেই ডাক্তার পুলক কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে অপারেশনের জন্য আনুমানিক বিকাল ৫ টার সময় ওই রোগীকে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন।কিন্তু সেখানে আরো অন্য রোগী থাকার কারণে অপারেশনের দেরি হয় এবং বেশ কয়েক ঘণ্টা পরে ডাক্তার রোগীর স্বজনদেরকে রক্ত আনতে বলেন। ডাক্তারের কথা মত রক্ত আনার কিছুক্ষণ পরে ডাক্তার বলেন, রোগীকে এখন কিছু টেস্ট করাতে হবে। রোগীর স্বজনরা জিজ্ঞাসা করলে ডাক্তার বলেন রোগীর শরীরে পাল্স্ কম।
নাম প্রকাশে অনিচ্ছুক রোগীর এলাকার একাধিক ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করলে তারা দৈনিক সকালের সময়'কে বলেন,রোগী হাসপাতালে মারা গিয়েছে সে হাসপাতালের মালিকপক্ষ এখানে এসেছিল। তাদেরকে ১০ লাখ টাকার সমঝোতা প্রস্তাব দিয়ে গেছে এবং এই মঙ্গলবার কমবেশি করে বিষয়টা সমঝোতা করবে।
ভুল চিকিৎসার কারণে রোগী মারা যাওয়ার ব্যাপারে জানতে ম্যাক্সএইড হাসপাতালের ডাক্তার পুলক কুমার বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে প্রথম দিন বলেন, মোবাইলে এত কথা বলা যাবে না আগামীকাল সামনে এসে কথা বলেন। ডাক্তার পুলক কুমার বিশ্বাসের কথামতো আজকে তার সাথে যোগাযোগ করলে ব্যস্ততা দেখিয়ে মুঠো ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি রোগীর স্বজনদের সাথে সমঝোতার ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে বলে জানান।
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং থানায় অভিযোগের সত্যতা জানতে ম্যাক্সএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময়'কে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং আমরা রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা করছি। এমনকি আমরা নরসিংদী বেলাবো রোগীর বাড়িতে গিয়ে কথা বলে এসেছি আগামী মঙ্গলবার বিষয়টা সমাধান হবে।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর