কেশবপুরে টিকার রেজিস্ট্রেশন করে মেসেজের অপেক্ষায় প্রায় ৬০ হাজার মানুষ
যশোরের কেশবপুরে প্রায় ৬০ হাজার মানুষ করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করে মেসেজের অপেক্ষায় মোবাইলের দিকে তাকিয়ে আছেন। গতকাল শনিবার পর্যন্ত ৮৯ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৮ হাজার ৮৮৩ জন। সরবরাহ কম থাকায় প্রতিদিন রেজিস্ট্রেশন করা নির্দিষ্টসংখ্যক গ্রহীতাকে টিকা দেয়ায় এ কার্যক্রম ধীরগতিতে চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি এ উপজেলায় প্রথম ডোজের টিকা দেয়া শুরু হয়। দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয় ৮ এপ্রিল থেকে। করোনা ভাইরাসের টিকা নিতে গতকাল শনিবার পর্যন্ত ৮৮ হাজার ৯২৬ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৮ হাজার ৮৮৩ জন। তাদের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ১৯ হাজার ৯২১ জনকে। অর্থাৎ ১৯ হাজার ৯২১ জনকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। শনিবার ২৮৩ জন নিবন্ধনকারীকে টিকা দেয়া হয়েছে। লম্বা লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা নিতে না পেরে ফিরে গেছেন বাড়িতে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার টিকা নিতে আসা চুয়াডাঙ্গা গ্রামের আজহারুল বিশ্বাস, আসাফুর রহমান বিশ্বাস, মইনুল হাসান শেখ বলেন, দেড় মাস আগে নিবন্ধন করে একাধিকবার হাসপাতালে এলেও মেসেজ না আসায় টিকা নেয়া হয়নি। কবে আসবে মেসেজ, দিতে পারব টিকা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, টিকা কিছুদিন ছিল না। গত বুধবার কিছু টিকা এসেছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ হাজার ৫২০ ডোজ টিকা মজুদ রয়েছে। রেজিস্ট্রেশন করেছেন এমন ব্যক্তিদের ক্রমান্বয়ে টিকা দেয়া হবে।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, কেশবপুরে রেজিস্ট্রেশনের ভাগ বেশি। এ উপজেলার মানুষ খুব সচেতন। বিশেষ করে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে। যেসব বয়স্ক, শিক্ষক, গণমাধ্যম ও স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে এখনো টিকা দিতে পারেননি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেয়া হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ