ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

তৌহিদুল মিন্টুকে সংবর্ধনা দিলো নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২৫ রাত ৮:৫৯

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি -ঢাকার কার্যনির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম মিন্টু অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের নতুন সম্পাদক এবং খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৌহিদুল ইসলাম মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি- ঢাকার নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম রোহান।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বলেন, ‘খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি নির্বাচিত হওয়ায় তৌহিদুল ইসলাম মিন্টুকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তার নেতৃত্বে সাংবাদিকতা ও তথ্যপ্রচারের মান আরও উন্নত হবে বলে আমরা আশা করি।’এ সময় সংবর্ধিত অতিথি তৌহিদুল ইসলাম মিন্টু তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আপনাদের এই আন্তরিক সমর্থন ও শুভেচ্ছা আমার জন্য গৌরবের বিষয়। আমি চেষ্টা করব সাংবাদিকতার মানোন্নয়ন ও তথ্যপ্রচারে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে।’

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল ইসলাম বিলু, কার্যনির্বাহী সদস্য  আমিনূর রহমান, সাধারণ সম্পাদক নূর আলম শেখ, সহ-সভাপতি হাসান শাফিঈ, সাংগঠনিক সম্পাদক এস এম বদরুল আলম, কোষাধ্যক্ষ আকাশ মনি, দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম, সদস্য সুমন, শাফিন মোল্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নেতৃবৃন্দ এবং সদস্যরা আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে উপস্থিত থেকে তৌহিদুল ইসলাম মিন্টুর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)