ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নেত্রকোনার কেন্দুয়ায় দুল্লী'র মরা বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ১:০

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) এর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত জামাল উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে। লাশ শনাক্ত করেছেন নিহতের চাচা মোঃ মুকুল মিয়া।

লাশ উদ্ধারে ঘটনাস্থলে নেত্রকোণা জেলা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া) সার্কেল মোঃ গোলাম মোস্তফা,কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান,পিবিআই ও সি আই ডি সদস্যরা যৌথভাবে লাশ উদ্ধারে অংশগ্রহণ করেন।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পিবিআই,সি আই ডি টিমকে জানালে তাঁরাও ঘটনাস্থলে আসলে আমরা যৌথভাবে সকাল ৯ টার দিকে আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে সিএনজি চালক নুরুজ্জামাল ওরফে জামাল মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত জামাল মিয়ার সিএনজিটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। ঘটনাস্থলেই লাশ সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়, আজকেই ময়না তদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হবে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি