জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরনো পল্টনের তোপখানা রোডে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু। এই গুরুত্বপূর্ণ সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা আলোচ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন যুক্তি ও পরামর্শ দেন। আলোচনার পর সংগঠনের উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সকল পর্যায়ের কমিটিগুলোকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাপতি এবং প্রধান আলোচকসহ অন্য বক্তারা সংগঠনের উন্নয়নে সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, লায়ন এবিএম সোবহান হাওলাদার, আশরাফুল আলম রঞ্জু, যুগ্ম মহাসচিব হাসান আলী, লায়ন শরিফুল ইসলাম, রাকিব উদ্দিন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান পিন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আসফাক আহমেদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাশার, সহ-প্রচার সম্পাদক গোলাম রব্বানী, ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল আলম, সহ-দপ্তর সম্পাদক শাইদুল ইসলাম, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমাম, সাহিত্য পাঠাগার বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, নির্বাহী সদস্য রুবিনা আক্তারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দুপুরের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি