‘বাইসস’-এর গোলটেবিল বৈঠক: কল্যাণকর রাষ্ট্র গঠনে ইউপি সদস্যদের গুরুত্ব
বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)-এর আয়োজনে জাতীয় প্রেসক্লাবে 'কল্যাণকর রাষ্ট্র গঠনে ইউনিয়ন পরিষদের গুরুত্ব-ইউ.পি সদস্যদের ভাবনা ও করণীয়' শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের বিভিন্ন জেলা থেকে ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অংশ নেন।
প্রাসঙ্গিক বক্তব্যে বাইসসের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রায় ৫৫ হাজার ইউপি সদস্যকে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ দিলে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে একটি ভিডিও চিত্রের মাধ্যমে বাইসসের ৪০ বছরের কার্যক্রম তুলে ধরা হয়।
এই আয়োজনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আহমেদ আব্দুল কাইয়ুম সহ আরও অনেকে অংশ নেন। এই নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গঠনে স্থানীয় সরকারের প্রান্তিক পর্যায়কে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজনের সভাপতিত্ব করেন বাইসসের প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের ইউপি সদস্যরাই মূলত নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি