ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

জ্ঞান-বিজ্ঞানের আকাশে আলা হযরত এক উজ্জ্বল নক্ষত্র


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ৪:১৬

বিশ্ববিদ্যালয়ে না পড়েও একজন আলেম বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গভীর গবেষণা করেছেন-এ ঘটনা আজও বিস্ময় জাগায়। এমনই বিস্ময়কর প্রতিভার নাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (রহ.)।

২০ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আলা হযরত ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত 'আলা হযরত কনফারেন্সে' বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি গণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞান, জ্যোতিষশাস্ত্রসহ বিজ্ঞানের নানা শাখায় যুগান্তকারী অবদান রেখে গেছেন।

শুধু বিজ্ঞান নয়, কুরআন, হাদিস, ফিকহ, আকীদাহ, মানতেক, বালাগাতসহ ইসলামী জীবন ব্যবস্থার প্রায় সব বিষয় নিয়েই তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের পক্ষে লিখেছেন চারটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। মোট ৫৪টি বিষয়ে দেড় হাজার গ্রন্থের রচয়িতা এই মহাপুরুষ বিংশ শতকের ইসলামী রেঁনেসাঁয় অনন্য ভূমিকা রাখেন।

অনুষ্ঠানের সভাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী বলেন, 'আলা হযরত ছিলেন জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। তাঁর কলম বিজ্ঞান থেকে আধ্যাত্মিকতা-সবখানেই সমান দক্ষতা দেখিয়েছে।'

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী বলেন, 'আজও তাঁর লেখা গ্রন্থগুলো পণ্ডিতসমাজের কাছে জ্ঞানের আলোকবর্তিকা।আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আমরাফি বলেন, 'বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার সমন্বয়ে আলা হযরতের অবদান অনন্য।'

ফাউন্ডেশনের যুগ্ম সচিব এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল্লামা এম এ মান্নান, আল্লামা কাজী আবদুল আলিম রিজভী, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, প্রফেসর ড. নু.ক.ম. আকবর হোসেন, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, সোলায়মান ফরিদ, মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব আবদুর রহিম, অধ্যাপক সৈয়দ জালাল আল আজহারী, অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, আল্লামা ওমাইর রিজভী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী।এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ওসমান গণী, আলহাজ্ব মোহাম্মদ মোজাফ্ফর, শেখ মোহাম্মদ সালাউদ্দিন, মাওলানা ইয়াসিন হায়দরী, মাওলানা আবদুল গফুর, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আজিমসহ বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, আলা হযরতের রচিত ফাতাওয়া রিজভিয়া, আল-মালফুযাত, আল-দাওয়াল-মাকিনসহ অসংখ্য গ্রন্থ আজও জ্ঞানের জগতে অমূল্য সম্পদ।তাঁর জীবন ছিল জ্ঞানের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি মমতা এবং ইসলামের শাশ্বত সত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। বক্তাদের অভিমত - 'আলা হযরত ছিলেন জ্ঞানের সূর্য, আধ্যাত্মিকতার চন্দ্র এবং মানবতার উজ্জ্বল নক্ষত্র।'

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ