ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দাউদকান্দির ধারিবন গ্রামে একমাত্র রাস্তাটি বন্ধ, পানিবন্দি কয়েকটি পরিবার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৮

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে এক পক্ষ। এর ফলে অন্তত ৪-৫টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে এবং বর্ষার কারণে পানিবন্দি হয়ে আছে। স্থানীয়রা জানান, ধারিবন গ্রামের ইরন মিয়া (৫২), পিতা মৃত দুধ মিয়া, কুমিল্লা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ১৪৫ ধারার মামলা (১০১/২০২৫) দায়ের করার পর প্রতিপক্ষ পরিবারের একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দেয়। এতে ইসমাইল, হাবিব উল্লাহ, ডালিম, আকলিমা, জোসনা, হতুহেতু, হাজেরা ও নাছিমাসহ কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এলাকাবাসী বলছেন, বর্ষার এ সময়ে বিকল্প কোনো পথ না থাকায় একমাত্র রাস্তা বন্ধ থাকায় নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে তারা ঘরে বন্দি হয়ে আছেন। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া বা শিশুদের স্কুলে পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চরম ভোগান্তির কারণে ভুক্তভোগীরা বৃহস্পতিবার (২১ আগস্ট) দাউদকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বরাবরে ফৌজদারি কার্যবিধি ১৩৩ ধারায় প্রতিকার চেয়ে দরখাস্ত জমা দিয়েছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে রাস্তা খুলে দিয়ে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে। সরেজমিনে দেখা যায়, পানিবন্দি পরিবারগুলোর ঘরে প্রবেশ বা বের হওয়ার জন্য কোনো রাস্তা খোলা নেই। কিশোর-কিশোরী ও কর্মজীবী মানুষ প্রতিদিনই বিপাকে পড়ছেন। মানবিক সংকট দূর করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান