ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মহেশখালীতে রাতে অপহরণের পর সকালে মিলল যুবকের লাশ


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১:৪৮

মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় তোফায়েল আহমেদ ছিদ্দিক (৩২)কে চিংড়ি ঘের থেকে অপহরণ করে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। নিহত তোফায়েল আহমেদ কালারমার ছড়ার মোহাম্মদ শাহঘোনার ছিদ্দিক আহমেদ মাতব্বরের পুত্র এবং ছাত্রজনতার আন্দোলনে শহীদ তানভীর ছিদ্দিকের চাচাতো চাচা।

২৪ আগস্ট (রবিবার) ভোরে কালারমার ছড়ার অফিসপাড়ায় প্রধান সড়কের পাশে তার লাশ উদ্ধার করে যৌথবাহিনী। পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য চকরিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- ২৩ আগস্ট (শনিবার) রাত ১০টার দিকে কালারমার ছড়ার পশ্চিমে ‘আট জইন্যা’ ও ‘পনের জইন্যা’ চিংড়ি ঘেরে ২০-৩০ জন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত হামলা চালায়। তারা চিংড়ি প্রজেক্টের কর্মচারীদের মারধর করে প্রায় ৫ লাখ টাকার মাছ লুটপাট করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে তোফায়েলকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।

তোফায়েলের পরিবার বিষয়টি প্রশাসনকে জানিয়ে সহযোগিতা কামনা করে। নিহতের ভাই সরওয়ার আজম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতেই বিভিন্ন পাহাড়ে অভিযান চালান তাকে উদ্ধারের জন্য। কিন্তু ভোরে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নির্যাতন ও গুলি করে তোফায়েলের লাশ কালারমার ছড়ার প্রধান সড়কে ফেলে পালিয়ে যায়।

নিহতের ভাই সরওয়ার আজম ছিদ্দিক বলেন- আমার ভাই তোফায়েলকে চিংড়ি ঘের থেকে তারেক চেয়ারম্যান, কালা বদা, লম্বা তারেক, রশিদ, বায়তুল্লাহ, গফুর, জয়নাল, রবি আলম, কালা জাহাঙ্গীরসহ ২০-৩০ জন সন্ত্রাসী অপহরণ করে পাহাড়ে নিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত শুরু করে তারা। পুলিশ জানিয়েছে, নিহত তোফায়েলকে হত্যার ঘটনায় একাধিক সশস্ত্র সন্ত্রাসীর সম্পৃক্ততা থাকতে পারে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জরুল হক জানিয়েছেন, এমন নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেপ্তারে ইতিমধ্যে সাড়াশি অভিযান শুরু হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, যাতে অপরাধীরা দ্রুত ধরা পড়ে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায়।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক