কুড়িগ্রামের ফুলবাড়িতে কয়েলের আগুনে পুড়লো গবাদিপশু, কয়েক লাখ টাকার ক্ষতি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েলের আগুনে গোয়াল ঘর পুড়ে এক কৃষকের ৩টি গরু ও ১টি ছাগল ভস্মীভূত হয়েছে। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোয়াল ঘর ও গবাদিপশুসহ ওই কৃষকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
জানা গেছে, রাতে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন গোটা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গবাদিপশুগুলোর চিৎকারে বাড়ির ঘুমন্ত লোকজন জেগে ওঠে। তারা প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গবাদিপশু পুড়ে মারা যায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামসুল হক একজন কৃষক। কয়েলের আগুনে পুড়ে তার কয়েকটি গবাদিপশু মারা যায়। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ