নেত্রকোণায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ব্যাপি উদযাপনে নানা আয়োজন
নানা আয়োজনে নেত্রকোণায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত হচ্ছে । এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা।
২৫ অগাস্ট শুরু মাতৃদুগ্ধ সপ্তাহ চলবে ৩১ অগাস্ট নাগাদ। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে জেলা ইপিআই ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা: মোঃ গোলাম মাওলার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা: আফরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার স্বপন কুমার সরকার,নেত্রকোণা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহাম্মদ একরামুল হাসান।
এ সময় সিভিল সার্জন মোঃ গোলাম মাওলা বলেন, শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধ প্রকৃতির শ্রেষ্ঠ খাবার। শিশুর জন্য মায়ের দুধ একটি আশীর্বাদ। জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত মানব শিশু শুধু দুধ পান করেই জীবন ধারণ করতে পারে। দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করানো হলে শিশু সুস্থ ও সবল হিসেবে গড়ে ওঠে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার