ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জানুয়ারির প্রথমেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবেঃ গণশিক্ষা উপদেষ্টা


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ৪:৪০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আগামী জানুয়ারির প্রথমেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তিনি বলেন,এই লক্ষ্যে বইয়ের টেন্ডার চলতেছে।

তিনি সোমবার দুপুরে সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশার কথা জানান।

বিদ্যালয় পরিদর্শনের সময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা ফজলে এলাহীসহ স্থানীয় কর্মকর্তারা সাথে ছিলেন। এর আগে উপদেস্টা কেন্দুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সহ ৩ টি প্রাথমিকের স্কুল পরিদর্শন করেন।

পরিদর্শন নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বিধান রঞ্জন শিক্ষার্থীদের উপস্থিতিকে সন্তোষ জানিয়ে বলেন, শিক্ষকদের পারফরমেন্স খুব ভাল না হলেও মোটামুটি ভাল।

হাওরাঞ্চলে বর্ষা মওসুমে স্কুলগুলোতে শিক্ষার্থী উপস্থিতি কম নিয়ে তিনি বলেন,উপজেলা,জেলা প্রশাসনের সহযোগিতায় অভিবাবকদের নিয়ে স্থানীয়ভাবে ভাবে ম্যানেজ করার নির্দেশ দেয়া হয়েছে।
পরে তিনি শহরের সাতপাই এলাকায় প্রয়াত অধ্যাপক যতীন সরকারের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক