ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে পুলিশ, র্যাবের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। তারা সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে।
এই প্রথমবারের মতো সকল কেন্দ্রে ইভিএম পদ্বতিতে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই যুগেরও বেশি সময় ধরে মেয়র পদে থাকা আবু ফয়েজ মো. রেজা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে তরুণ সমাজসেবক ইসমাইল মুন্সী এবং মো. অসাদুজ্জামান হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন। মেয়র পদ ছাড়াও কাউন্সিলর পদে মোট ৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮৮১। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৪৬ এবং নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৩৫।
নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রের মাধ্যমে ৮১টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য আনসার-পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রট সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।
জামান / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা