ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার


আবিদ রহমান  photo আবিদ রহমান
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১:৫৬

রাজধানীর মিরপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া এক যুবককে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা। পুলিশ জানায়, গত ২২ আগস্ট রাত প্রায় ১২টা ৩০ মিনিটে এস এম বকর সাহেবের বড় ছেলে ইরফান চৌধুরী জিম একটি মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পাওয়ায় তার বাবা মিরপুর মডেল থানায় গিয়ে একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তভার পান মিরপুর মডেল থানার এএসআই মুস্তাফিজ। তিনি অক্লান্ত পরিশ্রম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারেন, ইরফান চৌধুরী নারায়ণগঞ্জের সোনারগাঁও পদ্মার পাড় এলাকায় অবস্থান করছেন। পরবর্তীতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ইরফানকে তার অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, "নিখোঁজের ঘটনা জানার পরই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। আমাদের সদস্যদের নিরলস প্রচেষ্টায় যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে।"

এমএসএম / এমএসএম

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা