কোনাবাড়ীতে মুদি দোকান ও বাসা পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অগ্নিকান্ডে একটি ঝুট গোডাউন, ৮টি মুদি দোকান ও একটি বাসা পুড়ে ছাই হয়ে যায়। এতে গোডাউন, দোকান ও বাসার মালিকদের ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে কোনাবাড়ীর আমবাগ (বউবাজার ট্রাকস্ট্যান্ড) এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঝুট গোডাউনের মালিক এমদাদুল হক বলেন, আমি হঠাৎ আগুন জ্বলতে দেখি। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভোর ৪ টার দিকে ঝুট গোডাউন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি এবং চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। পরে দেড় ঘন্টা চেষ্টা করে ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে ঝুট কাপড়, কার্টুন ও ওয়েস্টেজ, মুদি দোকানের মালামাল এবং বাসার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ (ঝুট গোডাউন) থেকে বৈদ্যুতিক শটসর্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। কোনাবাড়ী ও চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। সকাল সোয়া ৮টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ