ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৭-৮-২০২৫ বিকাল ৫:৫৫

বুধবার (২৭ আগস্ট, ২০২৫) নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে 'গরুর গাড়ি' মার্কা প্রার্থীর সমর্থনে খালিয়াজুরী উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খালিয়াজুরী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও কাউন্সিলরের উপস্থিতিতে স্লোগানমুখর ও উচ্ছ্বাসে ভরে উঠেছিল সভাস্থল।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ (স্বাধীন) সভায় সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (কেষ্টু)।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জি. এস. মাসুদ রানা চৌধুরী এবং নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান খান।

এছাড়াও বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, মির্জা জিয়াউদ্দিন জিয়া, এবং সেকুল তালুকদার সহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ।

বক্তারা বলেন, "গরুর গাড়ি মার্কা হলো ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। আসন্ন নির্বাচনে এই প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

পরিশেষে গরুর গাড়ি মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান (রনি) কাউন্সিলরদের উদ্দেশে বলেন, "আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আগামী ৩০ আগস্ট আপনাদের মূল্যবান ভোটে আমাকে বিজয়ী করুন, ইনশাআল্লাহ আমি নেত্রকোনা জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গণমানুষের দলে পরিণত করব।"

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান