মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক
কক্সবাজারের মহেশখালী দ্বীপের কুখ্যাত ডাকাত সর্দার মঞ্জুরকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার শাপলাপুর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মঞ্জুর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্ব পাড়া গ্রামের বাহাদুরের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, "এএসআই উত্তম ও এএসআই নাছিরের নেতৃত্বে পুলিশ মঞ্জুরকে আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, ডাকাতি, চুরি ও জলদস্যুতাসহ ১১টি মামলা রয়েছে।"তিনি আরও বলেন, "মঞ্জুরকে ধরতে দীর্ঘদিন চেষ্টা চলছিল। অবশেষে সফল হয়েছি। বাকি জলদস্যু ও অপরাধীদের ধরতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মঞ্জুর ডাকাত’ নামে পরিচিত এই আসামি বঙ্গোপসাগরে বিশাল জলদস্যু বাহিনী গড়ে তোলে। টেকনাফ, বাঁশখালী, পেকুয়া ও কুতুবদিয়ার জলদস্যুদের সঙ্গে সমন্বয় করে মাছ ধরার ট্রলারে নিয়মিত ডাকাতি চালাতো সে। এসব লুটপাট করা মালামাল মঞ্জুরের কাছে জমা রাখা হতো, পরে তা বিক্রি করে ভাগাভাগি করা হতো দস্যুদের মাঝে।
শুধু সমুদ্রেই নয়, কুতুবজোমের ঘটিভাঙ্গা ও কক্সবাজারের সমিতি পাড়ায় বাড়ি নির্মাণ করে জলদস্যুদের ঘাঁটি বানিয়েছে মঞ্জুর। সেখান থেকেই সমুদ্রে ডাকাতি ও হত্যার প্রস্তুতি নিতো তার বাহিনী। এর আগে ২০২৩ সালের ২৩ এপ্রিল নাজিরারটেক উপকূলে একটি ট্রলার থেকে হাত-পা বাঁধা ১০ জন জেলের লাশ উদ্ধারের ঘটনায়ও মঞ্জুর বাহিনীর সম্পৃক্ততা পাওয়া যায়। সেই ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলো সে। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা