শ্রমিক দল নেতা পিন্টুর কাটাসুর হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার
মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় আল ইমান ফাউন্ডেশনের মসজিদ ও মাদ্রাসা নির্মাণস্থলে হামলা ও লুটপাটের ঘটনায় নিজের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আলী কাওসার পিন্টু।
লিখিত এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, "ঘটনাটিকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক স্বার্থে আমার ও আমার সংগঠনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। আমি উক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতা নেই।"
আলী কাউসার পিন্টু আরও বলেন, "আমার নেতৃত্বাধীন শ্রমিক দল কখনোই ধর্মীয় প্রতিষ্ঠান বা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে না। এটি স্পষ্টত একটি রাজনৈতিক ষড়যন্ত্র।" তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে এবং যারা তার নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। তিনি অভিযোগগুলোকে "রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা" উল্লেখ করে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা না হলে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা জোরদার হতে পারে। এ জন্য দলের কেন্দ্রীয় কমিটি ও প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ জরুরি বলে তারা মনে করছেন।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি