রাণীনগরে সুতি ও কারেন্টজাল জব্দ করে ভস্মিভূত
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রায় পৌনে এক লাখ টাকার নিষিদ্ধ সুতি ও কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে পৃথকস্থানে অভিযান পরিচালনা করেন আদালতের বিচারক এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান,উপজেলার মিরাট এলাকার মিরাট ¯øুইস গেটে নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এবং থানাপুলিশসহ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ¯øুইস গেট থেকে প্রায় ৫০হাজার টাকা দামের দুটি সুতিজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়। এর পর উপজেলার ত্রিমোহনী হাটে অভিযান পরিচালনা করে প্রায় ২০হাজার টাকা দামের এক হাজার ৫০০মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। এছাড়া জাল বিক্রেতা আকরাম হোসেনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়। আকরাম হোসেন আত্রাই উপজেলার নবাবের তাম্বু গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে