ধামরাইয়ের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফের পথসভা অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ঢাকা জেলা যুবলীগের সদস্য ও সোমভাগ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল লতিফের নির্বাচনী প্রচার-প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সোমভাগ ইউনিয়নের চাপিল গ্রামের রাস্তায় ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। পরে সন্ধ্যায় চাপিল বাজারে নির্বাচনী প্রচার-প্রচারণা অংশ হিসেবে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সমাজসেবক হাসান আলীর সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মো. শাহিনুর ইসলাম শাহিন, ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতা সাহিদুল হক মিলন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন প্রমুখ।
পথসভায় বক্তব্যকালে চেয়ারম্যান প্রার্থী বলেন, আমি দলের কাছে চেয়ারম্যান পদের মনোনয়নপ্রত্যাশী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদের দিকনির্দেশনায় আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি, যাব। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। সোমভাগ ইউনিয়নবাসীকে আধুনিক সেরা পছন্দের ইউনিয়ন উপহার দেব, মাদক, সন্ত্রাসমুক্ত করে যুবসমাজকে একটি আধুনিক সমাজ উপহার দেব।
পরিশেষে তিনি সকলের কাছে ভোট প্রার্থনা ও সমর্থন কমনা করেন। পথসভায় তিনি এলাকার ছোট-বড় সকলের সাথে কুশলবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ