ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১২:৪৩

দীর্ঘ ১১বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো.আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড.রফিকুল ইসলাম হিলালী।

গতকাল শনিবার(৩০ আগস্ট) দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় কাউন্সিল নির্বাচন। এতে জেলার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভা মিলে মোট ১,৫১৫ জন কাউন্সিলার ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ডা.আনোয়ারুল হক (ছাতা প্রতীক) ১,২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহফুজুল হক (চেয়ার প্রতীক) পেয়েছেন ২১১ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ড.রফিকুল ইসলাম হিলালী (মাছ প্রতীক) ৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৭২১ভোট এবং অপর প্রার্থী এস এম মনিরুজ্জামান দুদু পেয়েছেন ১৮ ভোট।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান