ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক আনিছ লিমনকে ধরে নিয়ে হাত-পা ভেঙে দেয়ার হুমকি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ২:২

দৈনিক আমার বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছ মাহমুদ লিমনকে তার প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানার ঘুষ ও দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন।

সংবাদটি প্রকাশের পর কল্লোল আলী বাবু নামের এক ব্যক্তি (+880 1622-790769) সাংবাদিক আনিছ লিমনকে ফোন করে দেখা করতে বলেন। সাংবাদিক পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি তাকে চিনিয়ে দেবেন বলে জানান। এরপর তিনি প্রকাশ করেন যে, সিনিয়র সহকারী সচিব শিরিন সুলতানা তার 'ভাবি'। হুমকিদাতা কল্লোল আলী বাবু সাংবাদিককে বলেন, যদি নিউজটি মুছে না ফেলা হয়, তাহলে তাকে ধরে নিয়ে হাত-পা ভেঙে মেরে ফেলা হবে। তিনি আরও বলেন, ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের সবাই তার 'ছোট ভাই বেরাদার', তাদের দিয়ে তিনি যেকোনো জায়গা থেকে সাংবাদিককে তুলে আনতে পারেন।

এই হুমকির পাশাপাশি, কল্লোল আলী বাবু অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকের ছবি ব্যবহার করে অসত্য ও মিথ্যা তথ্য প্রচার করে তার সম্মানহানি করেছেন। এই বিষয়ে হুমকিদাতা কল্লোল আলী বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)