ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় এক্সপার্ট আইটি পার্ক এর কম্পিউটার একাডেমি উদ্ভোদন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:১৬

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তি শিক্ষাকে আরও সহজলভ্য করতে সোমবার (০১ আগষ্ট ) কুমিল্লার টমসমব্রিজ Expert IT Park এ উদ্বোধন করা হলো “Expert IT Park Computer Academy” ল্যাব । এই ল্যাব Expert IT Park-এর একটি অফিসিয়াল সিস্টার কনসার্ন, যা তরুণদের কম্পিউটার ও আইটি শিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন ও অফলাইন ব্যাচের শিক্ষার্থী, স্থানীয় উদ্যোক্তা এবং আইটি প্রফেশনালরা।

অনুষ্ঠানে Expert IT Park-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ ওমর ফারুক বলেন, “বর্তমান যুগে কম্পিউটার শিক্ষা আর কোনো বিলাসিতা নয়, বরং প্রতিটি তরুণ-তরুণীর জন্য একটি অপরিহার্য দক্ষতা। এই একাডেমির মাধ্যমে আমরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে হাজারো তরুণকে ডিজিটাল স্কিল অর্জনে সহায়তা করতে চাই।”

এ সময় তিনি আরও বলেন, নতুন ল্যাবে থাকবে আধুনিক কম্পিউটার, হাই-স্পিড ইন্টারনেট এবং আপডেটেড সফটওয়্যারের সুবিধা। বেসিক কম্পিউটার কোর্স থেকে শুরু করে উন্নতমানের প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ক কোর্স এখানে চালু করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু কুমিল্লার নয়, পুরো বাংলাদেশের তরুণ সমাজকে গ্লোবাল মার্কেটপ্লেসে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে সহায়তা করবে।

নতুন এই একাডেমির উদ্বোধনের মাধ্যমে প্রযুক্তি শিক্ষার বিস্তৃত সুযোগ সৃষ্টি হলো কুমিল্লা শহরে। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি অফিসে যোগাযোগ করে বা Expert IT Park-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভর্তি সংক্রান্ত তথ্য নিতে পারবেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস