ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সাঁথিয়ায় শশুরকে কুপিয়ে হত্যা করলো পুত্রবধূ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:২১

পাবনার সাঁথিয়ায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতন্ডায় চাপদা দিয়ে কুপিয়ে শশুর মোজাম্মেল শেখ (৭০) কে হত্যা করেছে তার পুত্রবধূ ফারজানা রুমি খাতুন। নিহত মোজাম্মেল শেখ সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া মহল্লার মৃত মইনুদ্দিনের ছেলে। এ ঘটনায় হত্যাকারী ফারজানা রুমি খাতুনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়ার থানার ওসি আনিসুর রহমান।

নিহতের স্ত্রী আজেদা বেগম জানান, ঘটনার দিন (রোববার) আমার ছেলে মিঠু নাতিকে ফুসকা খাওয়ার জন্য আমার কাছে ১০০ টাকা দিয়ে বাহিরে কাজে চলে যান। এটা আমার বৌমা ফারজানা রুমি খাতুন সহ্য করতে না পেয়ে আমাদের সাথে ঝগড়া করেন। আমি নাতিকে নিয়ে ফুসকা খেতে চলে গেলে। আনুমানিক রাত ৮ টারদিকে এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চাপদা দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কুপায়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী মেডিকেলে ভর্তি  করা হলে সোমবার (১ সেপ্টেম্বর) ভোড় রাত ৩ টার দিকে তিনি মারা যান। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে নিহতের পুত্রবধূ রুমি খাতুনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ