ভাঙ্গা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন
সোমবার (২০ সেপ্টেম্বর) ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ইভিএম পদ্বতিতে ভোটগ্রহণ করা হয়। প্রতিটি ভোটকেন্দ্রে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দেয়।
কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই উৎসুক ভোটাররা লম্বা লাইন দিয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিয়েছেন বরে জানান।
উল্লেখ্য, এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু ফয়েজ মো. রেজা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারীকেল গাছ প্রতীক নিয়ে তরুণ প্রার্থী ইসমাইল মুন্সী এবং মো. অসাদুজ্জামান হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।। এছাড়া কাউন্সিলর পদে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বেলা ১১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আবু ফয়েজ মো. রেজা তার নিজ ভোটকেন্দ্র ১১৫নং হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। তিনি সর্বত্র ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে বলে জানান। তিনি জয়লাভের ব্যাপারে আশাবাদী বলে আশা ব্যক্ত করেন।
এছাড়া প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের ইসমাইল মুন্সী তার নিজ ভোটকেন্দ্র চৌধুরীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। তিনি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা ২৬ হাজার ৮৮১। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৪৬ এবং নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৩৫। এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রের মাধ্যমে ৮১টি কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা