ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২১ বিকাল ৫:৩৩

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তরুণদের নেতৃত্বে হাওয়া নিয়ে আসছে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি। আগামী ২৪ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন। বহুল প্রত্যাশিত এই সম্মলেনকে কেন্দ্র করে চাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। কাঙ্ক্ষিত পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা৷ সম্মেলনকে কেন্দ্র করে পাগলাজুড়ে উৎসবের আমেজ বইছে।

সভাপতি-সম্পাদক প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পাগলা বাজারের বিভিন্ন স্থান প্রচারণায় ব্যানার, পেস্টুন, পোস্টারে চেয়ে গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণায় সরব রয়েছেন নেতাকর্মীরা। সম্মেলনকে ঘিরে প্রচার-প্রচারণা ও সম্মেলন বাস্তবায়নের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগ। 

বহুল প্রত্যাশিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের উন্নয়নের রুপকার পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। মন্ত্রীর আগমনকে ঘিরে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। চারিদিকে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে লড়ছেন ৪ জন। তারা হলেন- মুবিন সিদ্দিক, রুহুল আমীন, সোহান আহমদ ও মনিরুজ্জামান শিপু।  সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৫ জন। তারা হলেন- কামাল আহমদ, রাজ নূর আল হাসান, সাদিকুল ইসলাম টাপু, মাজহারুল ইসলাম মাজহার ও অনি শাহ। তারা প্রত্যেকেই ব্যানার ফেস্টুন দিয়ে তাদের প্রার্থিতার জানান দিচ্ছেন।

মুঠোফোনে কথা হলে উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার বলেন, সম্মেলনকে সামনে রেখে পাগলায় সাজসাজ রব৷ নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নতুন এই কমিটিতে ত্যাগীরাই মূল্যায়ন পাবে৷ শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন সফল ও স্বার্থক করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা। সবকিছুর উর্ধ্বে উঠে আমরা নতুন এই কমিটিতে যারাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, দলের জন্য ত্যাগী এবং মেধাবী তাদের দায়িত্ব দেব। এখানে কোনো স্বজনপ্রীতির সুযোগ নেই।

পরিকলল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন বলেন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে মন্ত্রী মহোদয়ের আগমনকে ঘিরেই এত আয়োজন। আগামীর নতুন কমিটিতে দক্ষ ও যোগ্যরাই আসবে বলে বলে আশা করি।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান