এলজিইডিতে আনন্দের বন্যা
এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ৩১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। আনোয়ার হোসেন ১৮ জুলাই ১৯৯০ তারিখে পিএসসির মাধ্যমে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি মাঠ পর্যায়ে উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সদর দপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পর ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়োগ পান এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি সদর দপ্তরে দীর্ঘ দিন যাবৎ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীরে মধ্যে জেষ্ঠ্যতম। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ১৯৮৮ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি এবং ২০১১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্বব্যিালয় (বুয়েট) থেকে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ইন ওয়াটার রিসোর্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি প্রকল্প ব্যবস্থাপনা, গর্ভন্যান্স, জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালের ২৬ অক্টোবর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মো. আনোয়ার হোসেনের বাবা মো. আবুল কাসেম, মাতা সুরাইয়া বেগম, গ্রাম সোনারটেক, ডাকঘর কলাতিয়া, উপজেলা কেরানীগঞ্জ, জেলা ঢাকা। এদিকে মো. আনোয়ার হোসেন নতুন প্রধান প্রকৌশলী হওয়ায় জাতীয় সংবাদ পত্র পরিষদ (জে এস পি)'র প্রেসিডেন্ট ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক অভিনন্দন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি