ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সেবা না দিয়ে হোল্ডিং কর, ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের মানববন্ধন


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৩:৫০

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ডের বাসিন্দারা অযৌক্তিক কর বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উত্তরা ৬ নং সেক্টরে অবস্থিত উত্তর সিটি কর্পোরেশনের সামনে প্রায় ২ হাজার বাড়ি ও ফ্ল্যাট মালিকদের উপস্থিতিতে এই মানববন্ধন করা হয়।

এই মানববন্ধনে ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের আহবায়ক শামসুল হক সরকার ও সদস্য সচিব সৈয়দ আহমেদ হেলালের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে ব্যানার নিয়ে ভুক্তভোগীরা একত্রিত হয়।   

মানবন্ধনের আয়োজক নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি  মো. আব্দুল সালাম সরকার বলেন, আমাদের উপরে ১৮ সাল থেকে যে হোল্ডিং কর ধার‌্য করা হয়েছে তা সম্পুর্ণ অযৌক্তিক। কারণ আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোন রকম সুযোগ-সুবিধা এবং নাগরিক সেবা পাইনি। আমাদের উপর অন্যায় ভাবে যে কর চাপিয়ে দেওয়া হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করলাম। আজকে আমরা উত্তর সিটি কর্তৃপক্ষকে স্বারক লিপি প্রদান করবো। দাবি মানা না হলে আরো শক্ত আন্দোলনে  হুঁশিয়ারিদেন এই সমাজ সেবক ।

এসময় মানবন্ধনে অংশগ্রহণকারী নাগরিকরা - ”সুবিধা আগে দাও হোল্ডিং কর পরে নাও”, ”উন্নয় ছাড়া ৭ বছরের হোল্ডিং কর বাতলি করতে হবে”,”হোল্ডিং করের নামে সিটি কর্পোরেশনের অত্যাচার বন্ধ করতে হবে”এসব বলে স্লোগান দিতে থাকে।

২০২৫ সাল থেকে হোল্ডিং কর পরিশোধ করার ইচ্ছা প্রকাশ করে ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের একটি দল গিয়ে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নিকট একটি স্বারক লিপি জমা দেন।

এমএসএম / এমএসএম

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু