ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জনস্বাস্থ্য আইনজীবীদের যৌথ বিবৃতি

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:১১

বাংলাদেশে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি এখনও জনস্বাস্থ্যের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে পারছে না উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনস্বাস্থ্য বিষয়ে কর্মরত দেশের বিজ্ঞ আইনজীবীরা। দেশে প্রতিবছর তামাকের কারণে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হচ্ছেন। তামাকজনিত কারণে সৃষ্ট রোগের চিকিৎসায় বছরে ব্যয় হচ্ছে প্রায় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। ক্ষতি হচ্ছে কৃষি ও খাদ্য উৎপাদনযোগ্য জমির।

তামাকের বিদ্যমান বহুমাত্রিক ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে দেশে আইন ও সহায়ক পলিসি প্রণয়ন করা হলেও তামাক কোম্পানিগুলো বিদ্যমান আইনের নানা ফাঁকফোকর ব্যবহার করে তরুণ প্রজন্মকে আসক্ত করছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আইন শক্তিশালী করা না গেলে বিজ্ঞাপন, CSR (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি), স্পনসরশিপ এর মাধ্যমে তারা জনগণ ও নীতিনির্ধারকদের প্রভাবিত করতেই থাকবে। সর্বদা হুমকির মুখে থাকবে জনস্বাস্থ্য।

সাংবিধানিক বাধ্যবাধকতাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর ১৮ এর (১) অনুচ্ছেদ অনুসারে, জনস্বাস্থ্য ও নৈতিকতা অংশে জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। এখানে আরোও উল্লেখ রয়েছে যে, স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

হাইকোর্টের যুগান্তকারী রায়ঃ
তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে মহামান্য হাইকোর্টের কয়েকটি যুগান্তকারী রায়ও রয়েছে। এর মধ্যে একটি রায়ে সরকারকে সিগারেট ও অন্যান্য তামাক পণ্যের উৎপাদন ধীরে ধীরে বন্ধ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিকল্প শিল্পে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অপর একটি রায়ে, জনস্বাস্থ্য সুরক্ষায় মহাখালীর আবাসিক এলাকা (ডিওএইচএস) থেকে তামাক কোম্পানি অপসারনে আদেশ দেওয়া হয়েছে।

আমাদের আহ্বানঃ
জনস্বাস্থ্য আইনজীবীগণ মনে করেন, এমতাবস্থায় জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে তামাক আসক্তি থেকে রক্ষায় এখনই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও শক্তিশালী করা অত্যাবশ্যক। তামাকজনিত মৃত্যুহার কমানো, তরুণ ও শিশুদের আসক্তি থেকে রক্ষা, স্বাস্থ্যখাতে অযাচিত ব্যয় হ্রাস, সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণ, বাংলাদেশ সংবিধান এবং মহামান্য হাইকোর্ট এর বিধান বাস্তবায়নে জনস্বাস্থ্য বিষয়ক আইনজীবীদের আহবান, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও শক্তিশালী করে সত্যিকার অর্থে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)