ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

৪ ঘণ্টা পর সড়ক থেকে সরলো গার্মেন্টস শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৫ বিকাল ৫:২২

বেতন-ভাতার দাবিতে কুড়িল সড়কে অবস্থান করেছিল ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের কর্মীরা। দিনভর ভোগান্তি শেষে চার ঘণ্টা পর পুলিশের অনুরোধে সড়কটি ছেড়ে দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। এখন যান চলাচল স্বাভাবিক।

ট্রাফিক গুলশান বিভাগের ফেইসবুক পেইজে রাস্তা অবরোধকারী পোশাক কর্মীরা রাস্তা ছেড়ে দিয়েছেন। যানবাহন চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করে রাজধানীর কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী। এতে করে বাড্ডা থেকে উত্তরাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে যানজট ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার শফিকুর রহমান জানান, দুপুর ১২ টার দিকে রাস্তা অবরোধ করে শ্রমিকরা। এতে করে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে চলাচলকারী যানবাহন সব আটকে গেছে সড়কে। ভোগান্তিতে পড়ে মানুষ। বিকেলে অনেক বুঝিয়ে ইউরোজোন ফ্যাশনসের ভেতরে গার্মেন্টসের কর্মীদের নেয়া হয়। 

শ্রমিকদের দাবি-দাওয়া সম্পর্কে তিনি বলেন, গার্মেন্টসটি যথাসম্ভব বন্ধ হয়ে যাচ্ছে। মালিকপক্ষ শ্রমিকদের বেতন ভাতা ও বকেয়া ধাপে ধাপে পরিশোধ করতে চেয়েছে। কিন্তু শ্রমিকরা তা মানেনি। যে কারণে আজকে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে। বিকেল ৪ টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে গার্মেন্টসের ভেতরে অবস্থান নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)