ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ১:৩৫

ফরিদপুরের মধুখালীতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং বিজ্ঞান ফোরাম মধুখালী আয়োজিত এআই-সম্পর্কিত রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের মধুবন মার্কেটের তৃতীয় তলায় আবুল হোসেন মিয়া ট্রাস্টি ও বিজ্ঞান ফোরাম মধুখালী যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হোসেন মিয়া ট্রাস্টি ও বিজ্ঞান ফোরাম মধুখালীর সভাপতি আবু সাঈদ মিয়া এবং সঞ্চালনা করেন মাহিদা পারভীন ডলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান, বিজ্ঞান ফোরাম মধুখালীর সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং কারিগরি ভোকেশনাল শাখার ১২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের ১ জন, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ জন, বাগাট উচ্চ বিদ্যালয়ের ৬ জন, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের ১ জন, ঘোপঘাট উচ্চ বিদ্যালয়ের ১ জন, মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের ১২ জন, কামারখালী উচ্চ বিদ্যালয়ের ৫ জন, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ১ জন এবং ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী ছিল। এছাড়াও আব্দুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ জন এবং কামারখালী উচ্চ বিদ্যালয় (কারিগরি)-এর ৪ জন শিক্ষার্থীকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান এবং সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এমএসএম / এমএসএম

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে