বরগুনার পাথরঘাটা
পানি সংকটে অতিষ্ঠ পৌরবাসী ; নিরাপদ পানি সরবরাহের দাবি
উপকূলীয় বরগুনার পাথরঘাটা পৌরসভায় গভীর নলকূপ স্থাপন করা যায় না। পৌরসভার নাগরিকদের জন্য অন্য এলাকা থেকে সাপ্লাইয়ের মাধ্যমে পানি সরবরাহ করা হয়ে থাকে। অনেক দিন ধরে নিয়মিত পানি সরবরাহ করছেনা পৌরসভা কর্তৃপক্ষ এমন দীর্ঘদিনের অভিযোগ পৌরসভার নাগরিকদের।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাথরঘাটা শহরের আবু সাঈদ চত্বরে নাগরিক সমাজের ব্যানারে নিয়মিত পানি সরবরাহের দাবিতে মানববন্ধন করেন পৌরসভার শতাধিক নাগরিকরা। মানববন্ধনের নাগরিকরা অভিযোগ করে বলেন, পৌরসভার দীর্ঘদিন ধরে নিয়মিত পানি সরবরাহ করছেনা। তারা প্রতি মাসে একটি বিল কাগজ ধরিয়ে দিচ্ছে। তাদের অভিযোগ তার নিয়মিত ট্যাক্স পরিশোধ করলেও পৌরসভা থেকে নাগরিক সেবা পাচ্ছেন না। তারা বলেন, নিয়মিত পানি সরবরাহের সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসন না করলে নাগরিকদের নিয়ে পৌরসভা কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারী দেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ বলেন, “নাগরিক সেবার মধ্যে পানিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ পৌরসভার নাগরিকরা দীর্ঘদিন ধরে নিয়মিত পানি পাচ্ছে না। আমরা পৌরসভার প্রশাসককে বারবার জানালেও কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। যদি নিয়মিত পানি সরবরাহ না করা হয় নাগরিকদের নিয়ে আমরা পৌরসভা কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব।
এ বিষয়ে পাথরঘাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, পৌরসভার পানি উৎপাদনের জন্য আমাদের ছয়টি পাম্প রয়েছে, এরমধ্যে দুইটি পাম্প নষ্ট। বিদ্যুৎ সংকট ও বিদ্যুতের ভোল্টেজ কম থাকার কারণে পানি উৎপাদন কম হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে ইতিমধ্যে দুটি পাম্প নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এটি নির্মাণ শেষ হলে আশা করি পানির সমস্যা আর থাকবে না।
তিনি আরো বলেন, পৌরসভার নাগরিকদের জন্য নদীর পানি পরিশোধন করে সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু