মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)- ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুলের নেতৃত্বে এ র্যালি বের হয়।
র্যালিটি মধুখালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়। এতে মধুখালী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভিপি এবং ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু।
এ সময় শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আন্তর্জাতিক মানের দুর্নীতিমুক্ত একটি দেশ।”
তিনি আরও সতর্ক করে বলেন, ফরিদপুরে কেউ বিএনপির নামে চাঁদাবাজি করলে তা প্রতিহত করা হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ