তেজগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল, নৈরাজ্যের প্রতিবাদ
আজ বিকেলে তেজগাঁও থানা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ফার্মগেট এলাকা থেকে শুরু হয়ে কারওয়ান বাজার ঘুরে ফার্মগেট মোড় অতিক্রম করে অ্যাপেক্স শোরুমের সামনে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সমাপনী বক্তব্যে তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মো. আকতার হোসেন ফরাজী বলেন, আওয়ামী লীগ ভারতের এজেন্ট হয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তিনি আওয়ামী লীগকে একটি পলাতক সংগঠন হিসেবে অভিহিত করে জনগণকে মাঠে বা রাজপথে তাদের দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন।
মিছিলে তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন "রাজপথে নামলে গণধোলাই দেওয়া হবে" বলে স্লোগান দেন। তেজগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু বলেন, "রাজপথে নামলে কঠোরভাবে দমন করা হবে।" ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল খান বলেন, তারা তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে যাবেন এবং কেউ নৈরাজ্য সৃষ্টি করলে মাঠে তার প্রতিবাদ করবেন। তেজগাঁও থানা কৃষকদলের আহ্বায়ক মো. বাবুল আহমদ বলেন, কোনো আওয়ামী লীগ পেলে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার জন্য তিনি জনগণকে অনুরোধ করেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক, বিএনপি নেতা আসাজুম্মান মিলন, মনির হোসেন, রুবেল, হারুন, ছাত্রদলের কাজী সোহেল রানা, সালাউদ্দিন আহমেদ, সোহাগ হাওলাদার, আল আমিন মুন্সি, রহমান, তুষার, রাহাত, ইব্রাহিম, পিয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি