ছাত্রলীগের হামলায় ব্যবসায়ী বাবুল গুরুতর আহত, থানায় মামলা
তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়ার সিএনবি গলি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের নৃশংস হামলায় গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী বাবুল মিয়া। চাঁদার দাবিতে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গত ২ মে, ২০২৫ তারিখে প্রথম হামলার শিকার হওয়ার পর বাবুল মিয়া ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্তরা বাবুল মিয়াকে মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত হুমকি দিয়ে আসছে।
সর্বশেষ গত ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে মামলার আসামিরা আবারও বাবুল মিয়াকে বেধড়ক মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরেকটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী অভিযোগ করেছেন যে পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করলেও বাকিদের গ্রেফতারে গড়িমসি করছে। নতুন অভিযোগে যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন মো. আরিফ, পিয়াস, ওমর ফারুক, মানিক, ফারুক, মনিব, সাইফুল, লোকমান, কালাম ও শুভ। অভিযোগ অনুযায়ী, আরিফ এলাকার চিহ্নিত চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এবং তার সহযোগীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।
মামলা তুলে নিতে রাজি না হওয়ায় গত ৩ সেপ্টেম্বর আবারও বাবুল মিয়াকে মহাখালী বাস টার্মিনাল সিএমবি গলিতে মারধর করা হয়। এ সময় তার চাচাতো ভাই আশাদুল ও মনির এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। ভুক্তভোগীর ছেলে মো. লিমন বলেন, তার বাবার উপর হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের অত্যাচারে পুরো এলাকাবাসী অতিষ্ঠ। হামলাকারীরা উল্টো তার বাবা ও চাচার বিরুদ্ধে মামলা করেছে, যার কারণে তার বাবার চিকিৎসা করানোও কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম বলেন, তারা দুই পক্ষেরই মামলা গ্রহণ করেছেন এবং আসামীদের গ্রেফতারের জন্য কাজ করছেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে এবং তারা লক্ষ্য রাখছেন যাতে কোনো নিরীহ ব্যক্তি এতে না জড়ায়। তিনি আরও বলেন, “অপরাধী যে-ই হোক, আমরা কাউকে ছাড় দেবো না।”
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি