চাঁদপুর সদর হাসপাতালে বেড ও হুইল চেয়ার প্রদান করলেন বিএনপি সভাপতি
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের জন্য উন্নত মানের বেড ও হুইল চেয়ার প্রদান করেছেন জেলা বিএনিপ সভাপতি।রোববার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় ফিতা কেটে সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
পরে তিনি চিকিৎসকদের নিয়ে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ভিআইপি ও সাধারণ কেবিন, শিশু ওয়ার্ড, নবজাতকদের ইমারজেন্সি কেয়ার ও নবজাতক ওয়ার্ড পরিদর্শন করেন।এ সময় তিনি বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে চাঁদপুরে ৫০০ বেডের মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য অন্যতম। স্বাস্থ্য সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হাসপাতালের নার্সদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, কারণ তারাই বেশী সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তুলেন। সদর হাসপাতালে এখন চিকিৎসার মান অনেক ভাল। আমি নিজেও অসুস্থ হলে এখানে চিকিৎসা করতে পারবো বলে মনে করি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ডা. সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন চাঁদপুর ডক্তরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন, চাঁদপুর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ শায়েলা নাজনিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর ডক্তরস্ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. জাহাঙ্গীর আলম ও ডা. এমএ গফুর মিয়া।
পোস্ট অপারেটিভ ওয়ার্ড হলো অপারেশনের পর রোগীকে এই ওয়ার্ডে পর্যবেক্ষনের জন্য রাখা হয়। এখানে ১২টি বেড, হুইল চেয়ার, কার্ডআপ মনিটর, অক্সিজেন ও ব্যাকাম সাকারসহ অন্যান্য সামগ্রী রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা