ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১১ মাদক কারবারি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১:৫০

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ১১ কারবারিকে গ্রেপ্তার ও ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এর মধ্যে কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে কোয়া এলাকা থেকে মাদ কারবারি মানিক (২২) ও মনিরকে (২৩) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। একই উপজেলার শাহেদাপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদক কারবারি ইমাম হোসেনকে (৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০পিস ইয়াবা ট্যাবলেট।

সদর আর্মি ক্যাম্প হতে অভিযান চালিয়ে শহরের নতুন বাজার এলাকা থেকে মাদক কারবারি মো. সাইফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপ করার দুটি মেশিন।

একই উপজেলার বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৪ মাদক কারবারিকে। তারা হলেন, আল-আমিন (৩৫), মো. সবুজ (১৫), মো. রনি (২৮) ও মো. রিজবী (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট।

সদর উপজেলায় অপর অভিযানে শহরের নাজিরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় ৩ মাদক কারবারিকে। তারা হলেন-মেহেদী রহমান (২৪), শান্ত খান (২৬) ও রহিমা বেগম (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট।

এদিকে ফরিদগঞ্জ উপজেলায় অপর অভিযানে বিশকাটালি এলাকা হতে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪টি বড় ছুরি, সাতটি চাপাতি ও তিনটি ছোট ছুরি। এই ঘটনায় কেউ আটক হয়নি। 

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদক, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি