ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে যুবকের কারাদণ্ড, নারীসহ দু’জন আটক


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১:৫৩

 ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দু’জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে মধুখালী থানাধীন পশ্চিম গাড়াখোলা এলাকায় অভিযান পরিচালিত হয়।অভিযানে পশ্চিম গাড়াখোলা গ্রামের মোঃ ফয়সাল শেখের ছেলে মোঃ আকাশ শেখ (২৩) এর কাছ থেকে ৮ (আট) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়।
 
অন্যদিকে, চর মহিষাপুর গ্রামের পরিতোষ দাসের স্ত্রী অসীমা দাস (৫০) কে মধুখালী মরিচ বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, “আটককৃতদের মধ্যে আকাশ শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং অসীমা দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
 
রবিবার দুপুরে আকাশ শেখকে জেলহাজতে এবং অসীমা দাসকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান

কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা

সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার