ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

'দৈনিক খবরের আলো'র সম্পাদকের বিরুদ্ধে ইউপি সচিবের জিডি


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ২:৫২

দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব  মতিউল আলম ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা সংবাদ ছাপানো এবং জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ এনে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে মতিউল আলম অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবিতে দৈনিক খবরের আলো পত্রিকার আমিরুজ্জামান আমির তাকে এবং তার পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের কে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। তার প্রস্তাবিত কথা না শুনলে ইউপি সচিব ও তার পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পত্রিকায় নিউজ করে চাকরি খাওয়ার হুমকি দিয়ে আসছিল। ইউপি সচিব ওই সাংবাদিকের প্রস্তাবিত কথা না শোনায় তার সম্পাদিত খবরের আলো পত্রিকায় আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা আজরা জাবীন, সচিব মতিউল আলম সহ পরিষদের কয়েকজনের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা সংবাদ পরিবেশন করে বলে অভিযোগ করেন জিডিতে। সংবাদ প্রকাশের পরেও ওই সম্পাদক একাধিকবার মতিউল আলম কে ফোন দেন। যার প্রমাণ সংরক্ষিত। তিনি অভিযোগ করে বলেন, সংবাদ পরিবেশনের পরে পুনরায় বারবার ফোন দেয়া এটা কিসের লক্ষণ? সর্বশেষ গত ৬/৯/২০২৫ তারিখ সকাল ১১ টার দিকে আমিরুজ্জামান আমির পুনরায় সচিব মতিউল আলমের হোয়াটসঅ্যাপে ফোন করে খারাপ আচরণ করেন। আমিরুজ্জামান আমিরের বিভিন্ন রকমের হয়রানি এবং হুমকি ধামকির কারণে বর্তমানে সচিব মতিউল আলম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। যার প্রমাণ সংরক্ষিত। জিডিতে উল্লেখ করা হয় ওই সাংবাদিক আমিরুজ্জামান আমির ইউপি সচিব মতিউল আলমকে তার কথামতো কাজ না করলে প্রাণনাশের হুমকিও দেয়। মতিউল আলম ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে ৬/ ৯/২০২৫ তারিখে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-৬২৯, 
সংবাদ প্রকাশের পরে সচিব মতিউল আলম কে ফোন করে হয়রানি করা এবং বিভিন্ন ধরনের প্রস্তাব পেশ করা কিসের লক্ষণ সেটা সাংবাদিক মহলের কাছে পরিষ্কার। এমতবস্থায় ইউপি সচিব মতিউল আলম এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন। তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্ত কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান