আহবায়ক লিটন সদস্য সচিব মেহেদী
বিএমইউ’র তৃতীয় শ্রেণীর কল্যান সমিতির আহবায়ক কমিটি গঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সাবেক পিজি হাসপাতাল এর তৃতীয় শ্রেণী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে মো. জাহাঙ্গীর হোসেন লিটনকে আহবায়ক , মেহেদী হাসানকে সদস্য সচিব করে ৩১ সদস্যে কমিটি অনুমোদন দেয়া হয়।
মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর মহোদয় ও তৃতীয় শ্রেণী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ স্বাক্ষরিত এক লিখিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির যুগ্ম-আহ্বায়ক হয়েছেন মাহাবুব উল-আলম, ফারুক আহাম্মেদ, সোহরাব হোসেন, মোঃ ফকরুল ইসলাম (কালাম) ও নুরুল ইসলাম। কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ ইলিয়াছ খাঁন।
সদস্য হয়েছেন ফয়েজ উল্লাহ (মানিক), মো. কামাল পারভেজ ডালিম, মো. ফয়ছল হোসেন, সোলাইমান মিঠু, সাইফুল আজম হেলালী (টিটু), মজিবুর রহমান তালুকদার, আসাদুজ্জামান মুকুল, সাখাওয়াত হোসেন শিপন, মিজানুর রহমান মুন্সী, মো. শামীম ফয়সাল, গোলাম সারোয়ার সুমন, জাকের হোসেন, আশরাফুল ইসলাম, কনা সুলতানা, সাইফুল ইসলাম, নূরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, মোঃ মমিনুল হক, মতিউর রহমান, রফিকুল ইসলাম, আবু দাউদ চৌধুরী, শাহজাহান (বাবুল), মো. আক্তার হোসেন প্রধান এবং মো. গোলাম মহিউদ্দিন।
এদিকে গত বুধবার নবগঠিত কমিটির পক্ষ থেকে কমিটির সদস্যবৃন্দরা বিএমইউর সম্মানিত প্রক্টর মহোদয়ের অফিসে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রক্টর ডা. শেখ ফরহাদ কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন ও বিশ্ববিদ্যালয়ের সুনাম যাতে বৃদ্ধি হয় সেই লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টেকনোলজি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মাসুদ রানা, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, সহকারী প্রক্টর ডা. মো. আদনান হাসান মাসুদ, ডা. কেএম রফিকুল ইসলাম, ডা. মো. আশরাফুল ইসলাম, ডা. মোহাম্মদ এরশাদ আহসান, ডা. শাহরিয়ার শামস লস্কর ও ডা. রিফাত রহমান, ডেপুটি রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খাঁন, প্রশাসনিক কর্মকর্তা মো. আতিকুজ্জামান প্রমুখ।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব