ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ না করায় দক্ষিণখানে রাজউকের উচ্ছেদ অভিযান


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ৮-৯-২০২৫ রাত ৮:২৪

রাজধানীর দক্ষিণখান জয়নাল মার্কেটের দেওয়ান বাড়ি এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়ে বিকেলে অভিযান শেষ হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রাজউক জোন-২/১ এর আওতাধীন এলাকায় একাধিক নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ অপসারণ করা হয়। পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভবন মালিকদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিজ উদ্যোগে নকশা বহির্ভূত অংশ অপসারণের মুচলেকা নেওয়া হয়। ২ টি ভবনে মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, “রাজউকের উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অনুমোদিত নকশা বহির্ভূত কোনো ভবন রাজধানীতে সহ্য করা হবে না। আজকের অভিযানে বেশ কিছু ভবনের বর্ধিতাংশ অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ নকশা ভঙ্গ করে ভবন নির্মাণ না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।” তিনি আরও বলেন, রাস্তার জায়গা দখল করে র‍্যাম্প বা বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। যারা নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করবেন, তাদের অবশ্যই রাজউক থেকে অনুমোদন নিয়ে নির্ধারিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে।

অভিযানে রাজউক জোন-২/১ এর অথরাইজড মো. সাইফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শক, অন্যান্য ইমারত পরিদর্শকসহ রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)