ডেমরায় নেশার টাকা না দেয়ায় বাবার সাথে ধস্তাধস্তিতে ছেলের মৃত্যু
রাজধানীর ডেমরায় নেশার টাকা না দেওয়ায় বাবার সাথে ধস্তাধস্তি করতে গিয়ে বাবু (২৫) নামের এক মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮-সেপ্টেম্বর) দুপরে ডেমরার বামৈল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বটি দিয়ে আঘাত করতে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে বাবু নিজেই বটির উপর পড়ে গুরুতর রক্তাক্ত যখম হয়। এই ঘটনায় বাবুর বুকের বাম পাশের নিচে অনেক রক্তক্ষরণ হয়। বাবু ডেমরার বামৈল কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার মো.মনিরের বাড়ীর ভাড়াটিয়া। এ বিষয়ে পুলিশ মৃতের বাবা মো.কাশেম কে আটক করেছে।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, মনিরের বাড়ীর ভাড়াটিয়া আবুল কাশেমের ছেলে মো.বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত । প্রায়ই সে তার পরিবারের সবার সঙ্গে মাদকের টাকার জন্য ঝগড়াঝাটি করতো। টাকা না পেলেই বাবা, মা, ভাইবোন সহ সকলকেই মারধর করতো। সোমবার তার বাবার কাছে নেশার টাকা অস্বীকার করায় বাবার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। এ সময় পাকের ঘড় থেকে বটি নিয়ে এসে বাবাকে মারতে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বাবুর হাতে থাকা বটির উপেরে করে গুরুতর জখম হয়। এই ঘটনায় স্বজনরা স্টাফকোয়ার্টার এলাকার আর রাফি হাসপাতলে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.মাহামুদুর রহমান বলেন, তার পরিবারের সকলেই তার প্রতি অতিষ্ঠ ছিল। ছেলেটি নিয়ন্ত্রণহীন মাদকাসক্ত থাকায় তার পরিবারের কেউ মামলা পর্যন্ত করতে চায় না। এদিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে আলোচনা চলছে আইনি প্রক্রিায়ার মাধ্যমেই বিষয়টি সুরাহা হবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা