ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

যানবাহনের ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে প্রদানে দূর্ণীতির আশঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৫ রাত ৮:৪০

বেসরকারি খাতে যানবাহনের ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষমতা প্রদান করা হলে ব্যাপক দূর্ণীতি, অনিয়ম হবে। এতে সাধারণ জনগণ ও পরিবহন মালিক শ্রমিকরা কাঙ্খিত সেবা থেকে বঞ্ছিত হবেন। এজন্য লাইসেন্স প্রদানের ক্ষমতা বেসরকারি খাতে না দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব এর দপ্তরে বাংলাদেশ অটোরিকসা, অটোটেম্পু, ট্যাক্সিকার চালক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন আবেদন করেছেন। 
উক্ত আবেদনে বলা হয়েছে, যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে প্রদান না করে বিআরটিএ এর সক্ষমতা বৃদ্ধির দাবি করা হয়েছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে বেসরকারি খাতকে দায়িত্ব প্রদান করতে যাচ্ছেন। বেসরকারি খাতে ইতিপূর্বে লাইসেন্স প্রিন্টিংয়ের ‘মাদ্রাস সিকিউরিটিস কোম্পানী লিঃ ও অন্যান্য খাতে টাইগার আইটি এবং সিএনএস’ কে দায়িত্ব প্রদান করা হলে সেবা প্রত্যাশিরা কাঙ্খিত সেবা পায়নি।
গত ১৯৮৩ সনে বিআরটিএ ২০০ জন কর্মকর্তা কর্মচারীদের নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এর কর্মকর্তা কর্মচারী সংখ্যা ৭০০ এর উপরে। কিন্তু এত কম সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়েও বিআরটিএ সমগ্র বাংলাদেশব্যাপী সেবা দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে সমগ্র দেশে বিআরটিএ এর কর্মকর্তা কর্মচারীর নূন্যতম প্রয়োজন ৩ হাজার। বিভিন্ন সময়ে লোকবল নিয়োগ করার জন্য সংস্থাটির পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রেরণ করলেও জনবল নিয়োগ করা হয় নাই। 
ফলে বিআরটিএ সিমিত সংখ্যক জনবল নিয়েই সেবা দিয়ে যাচ্ছে। বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এ ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এই পদ্ধতি শুরু করলে সেবার মান আরও উন্নত হবে। গত ৮০’র দশকে যানবাহনের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র পুলিশ প্রদান করতো। কিন্তু তখন পুলিশের কাছ থেকে কাঙ্খিত সেবা না পাওয়ায় মালিক-শ্রমিক নেতৃবৃন্দরা আন্দোলন ও দাবি করায় তৎকালীন সরকার ১৯৮৩ সালে বিআরটিএ গঠন করে।
উক্ত আবেদনে আলো বলা হয়েছে, বেসরকারি খাতে যানবাহনের ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষমতা প্রদান করলে ব্যাপক দূর্ণীতি ও অনিয়ম হবে। সাধারণ জনগণ ও পরিবহন মালিক শ্রমিকরা কাঙ্খিত সেবা পাওয়া থেকে বঞ্ছিত হইবে।ফলে বিআরটিএ এর সক্ষমতা বৃদ্ধি করলে বেসরকারিভাবে গাড়ির ফিটনেস ও লাইসে প্রদানের দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই। এত বিআরটিএ থেকে সরকারের প্রচুর পরিমান রাজস্ব আয় হবে বলেও জানানো হয়েছে। ফলে জনগণের কাঙ্খিত সেবা পাওয়ার লক্ষে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে প্রদান না করে বিআরটিএ এর সক্ষমতা বৃদ্ধি জন্য উক্ত সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু